গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আলোকিত গোয়াইনঘাট :
গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গোয়াইনঘাট।
শনিবার অদ্য ১৭ অক্টোবর সকালে উপজেলার তারিখ সকাল থেকে বিকাল পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন এর নেতৃত্বে গোয়াইনঘাট সদর হতে বাংলাবাজার, ইসিএ ভুক্ত বালির হাওর ও নাইন্দার নামক স্থান পর্যন্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৪ (চার)টি লিস্টার মেশিন অকার্যকর করা হয় এবং বালুভর্তি ১(এক) টি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়। একই সাথে ৫ টি মামলায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহায়তা করে গোয়াইনঘাট থানা পুলিশ।






