রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
সদ্য খবর

গোয়াইনঘাটে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

প্রকাশক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশ : ৩১/১০/২০২৬, ০১:৪৬ | ৮ দিন আগে
দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরজনিত বিদায় নিয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুছ শহীদ।
 তাঁর দীর্ঘ কর্মজীবন, শিক্ষা বিস্তারে অবদান এবং অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও গভর্নিং বডির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধন করেন পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনজুর আহমদ।
সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ ও যুগ্ম আহ্বায়ক ও প্রধান মিডিয়াবিষয়ক উপকমিটির দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক আমির উদ্দিন, ও জুবের আহমদ এর যৌথ পরিচালনায়
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপ-পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির।
সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদ্যালয় ও কলেজের বিদায়ী অধ্যক্ষ মাষ্টার আব্দুছ শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. আতাউর রহমান।
তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সেলিম উল্লাহ ও বর্তমান প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন , কুনকিরি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মামুনুর রশিদ, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিত্যানন্দ দাস, আলীর গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ, হাজি সোহরাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাওয়ার্দী হোসেন, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা সদস্য মহরম আলী, বাগের সড়ক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান, এডভোকেট জেবুন্নাহার সেলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান এবং পরগনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, গোয়াইনঘাট উপজেলা জামায়াত নেতা ডা. আজিজুর রহমান, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মঈন উদ্দিন, নাজমুল ইসলাম, আব্দুস শুকুর ও শিব্বির আহমদ, সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষাৰ্ ও হানিফ উদ্দিন, আব্দুল করিম, নুর আহমদ, আলাউর রহমান, খলিল আহমদ, ফখরুল ইসলাম, গোলমনি, শাহীন, সুফিয়ান আহমদ, মুসলিম উদ্দিন, আজিম উদ্দিন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে অধ্যক্ষ আব্দুছ শহীদের দীর্ঘ ৩২ বছরের কর্মজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একজন শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি বহু শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তাঁর কর্মনিষ্ঠা, অভিজ্ঞতা ও অবদান শিক্ষাপ্রতিষ্ঠানটির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আগত অতিথিরা তাঁদের বক্তব্যে অধ্যক্ষ আব্দুছ শহীদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরাও তাঁদের প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো স্মৃতির কথা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। তাঁরা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অধ্যক্ষ আব্দুছ শহীদ তাঁদের কাছে তেমনই একজন শ্রদ্ধাভাজন শিক্ষক।
বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ আব্দুছ শহীদ তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। এ সময় তিনি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সহযোগিতার কথা স্মরণ করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রিয় শিক্ষকের বিদায়ে উপস্থিত অনেক প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী আবেগাপ্লুত হয়ে পড়েন।
দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের অবসান হলেও তাঁর শিক্ষা, আদর্শ ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আগামী দিনেও স্মরণীয় হয়ে থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন