রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
সদ্য খবর

মুস্তাফিজ ও হানিফের নেতৃত্বে পুসাগের নব যাত্রা 

প্রকাশক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশ : ২৫/১০/২০২৬, ০৪:৩১ | ১৩ দিন আগে

আলোকিত গোয়াইনঘাট :

গোয়াইনঘাটের ভৌগোলিক সীমানার মধ্যে বাড়ি এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন এমন ছাত্রদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাটের (পুসাগ) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান মুতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু হানিফ সিদ্দিকী মনোনীত হয়েছেন।

 

তাঁরা দুজনই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

শনিবার (২৪ অক্টোবর) পুসাগ আয়োজিত নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান-২০২৬-এ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সাবেক মহাপরিচালক ও ঢাকা কর অঞ্চল-০৮-এর কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব নতুন কমিটি ঘোষণা করেন।

 

সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন পরিষদের মনোনয়নে এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিভিন্ন পদে মোট ৯৯ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

 

নতুন নেতৃত্বের মাধ্যমে পুসাগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং গোয়াইনঘাটের শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আলোকিত গোয়াইনঘাট এর সম্পাদক সাংবাদিক আমির উদ্দিন।

আরও পড়ুন