রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
সদ্য খবর

সিলেট সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন স্কুল শিক্ষকের মৃত্যু

প্রকাশক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশ : ১১/১০/২০২৬, ১১:৪০ | ২৮ দিন আগে

সিলেটের জৈন্তাপুর উপজেলার উমনপুরে গত ২৫ সেপ্টেম্বর সিলেটগামী একটি কার পিকআপ মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন গোয়াইনঘাটের জাফলং হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা তাজুল ইসলাম মৃত্যু বরন করেছেন।

 

১১ আগষ্ট রবিবার সকাল ১১ ঘঠিকার সময় ঢাকা কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

 

মাওলানা তাজুল ইসলাম গত ২৫ সেপ্টেম্বর জাফলং থেকে সিলেট আমান উল্ল্যাহ কনভেনশনে একটি সেমিনারে যোগ দিতে প্রাইভেট কারে যোগে জৈন্তাপুর উপজেলার উমনপুরে কার ও পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হলে তাদেরকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।

গুরুতর আহত তাজুল ইসলাম এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা ইবনে সিনায় রেফার্ড করা হয়। দীর্ঘ ১৫ দিন নানা চরাই উৎরাই অতিক্ৰম করে অবশেষ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার সহোদর ফখরুল ইসলাম।

 

উল্লেখ্য যে মাওলানা তাজুল ইসলাম পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসা সাবেক সুপার ও বর্তমানে তিনি জাফলং হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিক সমিতির নেতা।

 

তাহার বাড়ি বাড়ি জৈন্তাপুর উপজেলার ছৈয়া গ্রামে, তিনি মরহুম মাওলানা আব্দুর রব এর মেজো সন্তান ও স্বজন ব্যক্তি হিসেবে জৈন্তাপুর ও গোয়াইনঘাটে সমাদৃত।

তাহার মৃত্যুতে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার শিক্ষক সমাজ সহ সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাযার নামাজ সোমবার সকালে ছৈয়া শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

 

আরও পড়ুন