রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
সদ্য খবর

মরহুম দিলদার হোসেন সেলিম শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা পালন করেছিলেন—এডভোকেট জেবুন নাহার সেলিম 

প্রকাশক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশ : ১২/১০/২০২৬, ০৮:১৪ | ২৬ দিন আগে

 

সিলেট জর্জ কোর্টের সাবেক এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট জেবুন নাহার সেলিম বলেছেন সিলেট ০৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম উতর সিলেটে শিক্ষা বিস্তার ও প্রসারে অসামান্য অবদান রেখেছিলেন।

 

তার কাৰ্যকালে তিনি গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জে বহু শিক্ষা প্ৰতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। ছাত্র জীবনে তিনি এমসি কলেজের এজিএস সহ চারদলীয় জোট সরকারের শিক্ষাখাতে ভূয়সী ভূমিকা পালন করেছিলেন। তিনি গোয়াইনঘাটে একটি টেকনিক্যাল কলেজ, জেবুন্নাহার সেলিম উচ্চ বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে অবহেলিত এ জনপদের মানুষকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করেছেন। তার অসমাপ্ত কার্যক্রমকে সমাপ্ত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

তিনি ১২ অক্টোবর (সোমবার) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও “সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

 

ডা. ইদ্রিস আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকলেছুর রহমানের সভাপতিত্বে ও এডহক কমিটির সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মরহুম দিলদার হোসেন সেলিম ট্রাস্টের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সামিয়া নওরীন চৌধুরী।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এডভোকেট জেবুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সয়ফুল্লাহ, লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহমদ, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক কামরুল ইসলাম ও যুবনেতা সাব্বির আহমদ সানি, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

 

অনুষ্ঠানে শেষে মেধাবী ছাত্র ছাত্রীদের পবিত্র কুরআন শরীফ, তাফসিরুল কোরআন, নগদ অর্থ সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা।

 

উল্লেখ্য যে দিলদার হোসেন সেলিম সিলেট ০৪ (জৈন্তাপুর ও গোয়াইনঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পৰ্কিত স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক ছিলেন। ২০২১ সালের ৫ মে চিকিৎসাধীন অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

 

 

 

 

আরও পড়ুন