সিলেট জেলা যুবদলের নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল
আলোকিত গোয়াইনঘাট :
সিলেট জেলা যুবদলের নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩:৩০ ঘটিকার সময় গোয়াইনঘাট উপজেলা যুবদলের ব্যানারে আয়োজিত মিছিলে গোয়াইনঘাট উপজেলা যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ হারুন এর নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোয়াইনঘাট প্রেসক্লাব সম্মুখে এক পথসভায় মিলিত হয়।
এসময় সভাপতির বক্তব্যে হারুন উর রশিদ হারুন বলেন- গোয়াইনঘাট উপজেলা যুবদল কে সংগঠিত করতে বিগত দিনের হামলা মামলার শিকার ত্যাগী নেতৃবৃন্দ কে দিয়ে গোয়াইনঘাটে যুবদলের কমিটি গঠনে জেলা নেতৃবৃন্দের নিকট আহব্বান জানান। তিনি আরও বলেন যারা আওয়ামীলীগের সাথে আতাত করে ব্যবসা বাণিজ্য এবং ডেবিল দের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে অবশ্যই তৃণমূল যুবদল প্ৰত্যাখান করবে।
এসময় জেলা কমিটির সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু কে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
মিছিলে গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






