রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
সদ্য খবর

পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের ৭ম কাউন্সিল

প্রকাশক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশ : ০৮/১১/২০২৬, ০৫:০৩ | ৯ ঘণ্টা আগে

 

— সভাপতি জাহেদ, সাধারণ সম্পাদক রিমাল

আলোকিত গোয়াইনঘাট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের মেধাবী ছাত্রদের সংগঠন পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের ৭ম কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে সোনার উচ্চ বিদ্যালয় হলরুমে সংসদের সাবেক সভাপতি রুহেল আহমদ এর সভাপতিত্বে সাবেক সভাপতি আব্দুল আহাদ সুভেলের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জাফর ইকবাল।

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুস্তমপুর কলেজের প্রভাষক ও ছাত্র সংগঠনের পূষ্ঠপোষক মাষ্টার সুলেমান উদ্দিন, পরগনা বাজার স্কুল এন্ড কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য ও আলোকিত গোয়াইনঘাটের সম্পাদক আমির উদ্দিন, কমিউনিটি নেতা সুলতান আহমদ।

কাউন্সিল অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন সংসদের সদ্য বিদায়ী সভাপতি আজিম উদ্দিন, সজীব আহমদ, মাহমুদুল হাসান, আযাদ আহমদ প্রমুখ।

অধিবেশনে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক জাহেদ আহমদ কে সভাপতি ও আজিম উদ্দিন কে সাধারণ সম্পাদক এবং হাসিবুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

 

আরও পড়ুন