রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
সদ্য খবর

বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে সিলেটে আসছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজবী 

প্রকাশক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশ : ০১/১১/২০২৬, ১১:৪৬ | ৭ দিন আগে

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ২০ তম বর্ষপূর্তি উদযাপন সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে ২ নভেম্বর সোমবার সিলেট আসছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজবী।

 

তাঁর সিলেট আগমন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে ২ নভেম্বর সোমবার বিকেল ৩ টায় নগরীর দরগাহ গেটস্থ হোটেল স্টার প্যাসিফিকে এক সাংবাদিক সম্মেলনে অংশ নিবেন তিনি।এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার।

 

উক্ত সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধু গণ এবং  বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

আরও পড়ুন