গোয়াইনঘাটে সেচ্ছাসেবদল নেতার পদত্যাগ
আমির উদ্দিন :
ফেইসবুকে পদত্যাগ পত্র লিখে সিলেটে দীপঙ্কর নাথ দীপক সেচ্ছাসেবদল দল থেকে পদত্যাগ করেছেন সেচ্ছাসেবদল দলের এক নেতা।
তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ।
সাম্প্ৰতিক নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন তিনি।
পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন দীপঙ্কর দাশ দীপক।
দীপঙ্কর দাশ দীপকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক নয়া দিগন্ত কে জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় তিনি ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে পারিবারিক সমস্যার কারণে তিনি বর্তমানে দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবদলের আহব্বায়ক আহমদ হুমায়ুন বলেন-এ ব্যাপারে আমরা লিখিত কিছু পাইনি তবে তবে সে অব্যাহতি চেয়েছে ফেইসবুকে দেখে অনেকে কল দিয়েছেন। তবে শহীদ আদর্শের সৈনিকেরা কখনও চাওয়া পাওয়ার প্রশ্নে বিচলিত হননা। দল ক্ষমতায় গেছে বলে সবাইকে অৰ্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে হবে বিএনপি এমন কোন দল নয়।






