রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
সদ্য খবর

সিলেট ডিবির অভিযান,নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু 

প্রকাশক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশ : ১৩/১০/২০২৬, ০৩:১৬ | ২৫ দিন আগে

আলোকিত গোয়াইনঘাট :

সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন কানিশাইল খেয়াঘাট এলাকায় শিলং তীর (জুয়া) বিরোধী অভিযান পরিচালনার সময় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনাকালে নদীতে ঝাপ দিয়ে জজ মিয়া নামে এক রিস্কা চালকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার ১৩ অক্টোবর কানিশাইল খেয়াঘাট এলাকায় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন ব্যক্তি বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় জজ মিয়া (৬০) নামক এক ব্যক্তি দৌড়ে নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে স্থানীয় ২/৩ জন ব্যক্তির সহায়তায় তাঁকে নদী থেকে উদ্ধার করে নদীর তীরে শুকনো স্থানে নিয়ে আসা হয়। উদ্ধার-পরবর্তী সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে এ সময় স্থানীয় লোকজন অসুস্থ জজ মিয়াকে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদানের জন্য বলেন। পরবর্তীতে ডিবি পুলিশের সদস্যরা তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ চিকিৎসা প্রদানকালে তাঁর মৃত্যু হয়। নিহত জজ মিয়া পেশায় একজন রিকশাচালক ছিলেন। তাঁর পূর্ব থেকেই হৃদরোগজনিত সমস্যা ছিল বলে জানা যাচ্ছে।

মৃত ব্যক্তির নাম-ঠিকানা: নাম: জজ মিয়া (৬০), পিতা: মৃত মৌলু মিয়া, স্থায়ী ঠিকানা: বাদঘাট, থানা: তাহিরপুর, জেলা: সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা: শামিমাবাদ, ১নং রোড, কোতোয়ালী মডেল থানা, সিলেট।

বর্তমানে মৃত ব্যক্তির মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে।

 

আরও পড়ুন