সিলেট সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় পন্য জব্দ করল বিজিবি
আলোকিত গোয়াইনঘাট :
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় চোরাচালানী অবৈধভাবে প্রবেশকৃত পন্য জব্দ করেছে বিজিবি।
৫ অক্টোবর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া এবং তামাবিল বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, ফুচকা, কম্বল, জুস এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ২২ লক্ষ ৬৩ হাজার টাকা। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন- সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






